Terms & Conditions: ব্যবহার বিধি এবং শর্তাবলী

‘GiftGhor’-এর ওয়েবসাইট ব্যবহার করার জন্য আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটটি ব্যবহার করে কোনো অর্ডার করার মানে হলো, আপনি নিচে বর্ণিত সমস্ত শর্তাবলী এবং নিয়ম-কানুন মেনে নিচ্ছেন। দয়া করে শর্তগুলো মনোযোগ সহকারে পড়ুন।

১. ওয়েবসাইট ব্যবহার ও একাউন্ট (Website Use & Account)

  • আমাদের ওয়েবসাইট ব্যবহার করার জন্য আপনার বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে অথবা অভিভাবকের তত্ত্বাবধানে ব্যবহার করতে হবে।

  • একাউন্ট খোলার সময় এবং অর্ডার করার সময় অবশ্যই সঠিক তথ্য যেমন নাম, মোবাইল নাম্বার/ ফোন নাম্বার , ইমেল, ঠিকানা ইত্যাদি প্রদান করতে হবে। ভুল তথ্যের কারণে ডেলিভারি না হলে ‘GiftGhor’ দায়ী থাকবে না। সে ক্ষেত্রে আপনাকে ডেলিভারি আবার চার্জ দিতে হতে পারে।

২. অর্ডার এবং কাস্টমাইজেশন (Order & Customization)

  • ওয়েবসাইটে দেখানো যেকোনো পণ্যের দাম যেকোনো সময় পরিবর্তন হতে পারে। এ ক্ষেত্রে গিফট ঘরের সিদ্ধান্তই চূড়ান্ত। 

  • কাস্টমাইজড বা Personaliszed Gift গিফটের অর্ডার করার পর তা পরিবর্তন বা বাতিল (Cancel) করা সম্ভব নয়, কারণ ওই পণ্যটি শুধুমাত্র আপনার জন্যই তৈরি করা হয়।

  • কাস্টমাইজেশনের জন্য সরবরাহ করা ছবি বা টেক্সটের কোয়ালিটির ওপর ভিত্তি করে চূড়ান্ত পণ্যের ফিনিশিং নির্ভর করবে। 

  • অর্ডার সম্পর্কিত ডেলিভার চার্জ , সময়, COD, FREE Delivery ইত্যাদি আমাদের এই Delivery Info পেজে পাবেন। এই তথ্য গুলোর আপডেট জেনে অর্ডার করুন। 

৩. পেমেন্ট এবং ডেলিভারি (Payment & Delivery)

  • আমরা শর্ত সাপেক্ষ্যে কিছু প্রোডাক্টে  ক্যাশ অন ডেলিভারি COD এবং বিভিন্ন অনলাইন পেমেন্ট মেথড (বিকাশ, নগদ, রকেট, কার্ড) গ্রহণ করি।

  • ঢাকার বাইরে ডেলিভারির ক্ষেত্রে কুরিয়ার চার্জ বাবদ কিছু টাকা অগ্রিম পেমেন্ট করতে হয়। কাস্টম বা পারসোলাইজড প্রোডাক্টের জন্য Delivery Info পেজের তথ্য অনুসারে অগ্রিম পেমেন্ট করতে হতে পারে। এক্ষেত্রে আমাদের GIFTGHOR টিম কম বেশ করতে পারবে ক্লায়েন্টের সাথে কথা বলে।

  • ওয়েবসাইটে উল্লিখিত ডেলিভারি সময় একটি আনুমানিক ধারণা, এটি কুরিয়ার সার্ভিস বা প্রাকৃতিক সমস্যার কারণে বিলম্বিত হতে পারে।

৪. রিটার্ন এবং রিফান্ড পলিসি (Return & Refund Policy)

  • যেহেতু এগুলো গিফট আইটেম, তাই কাস্টমারের মত পরিবর্তনের কারণে রিটার্ন বা রিফান্ড গ্রহণযোগ্য নয়

  • তবে, আপনি যদি কোনো ড্যামেজ (Damage) বা ভুল পণ্য রিসিভ করেন, তবে ডেলিভারি পাওয়ার ৭ ঘণ্টার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের রিফান্ড টিম সকল তথ্য জেনে  আমরা বিনা মূল্যে সঠিক পণ্যটি আবার পাঠিয়ে দেব। এক্ষেত্রে সময় ও চার্জ GiftGhor সিদ্ধান্ত নিতে পারবে।

৫. কপিরাইট এবং মেধাস্বত্ব (Copyright & Intellectual Property)

  • ‘GiftGhor’ ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট, ডিজাইন, লোগো এবং টেক্সট ‘গিফট ঘর’-এর মেধাস্বত্ব। আমাদের অনুমতি ছাড়া এগুলো ব্যবহার বা কপি করা আইনত দণ্ডনীয়

৬. দায়বদ্ধতা (Liability)

  • পণ্যের ড্যামেজ যদি আমাদের ডেলিভারি টিমের বা তৈরির ত্রুটির কারণে হয়, তবে আমরা তা পরিবর্তন করে দেব। তবে, পণ্যটি রিসিভ করার পর আপনি যদি তা ব্যবহার বা সংরক্ষণ করতে গিয়ে কোনো ক্ষতি করেন, তবে তার দায় ‘GiftGhor’ নেবে না।

৭. আইন এবং এখতিয়ার (Governing Law)

  • এই শর্তাবলী বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে। যেকোনো আইনি বিতর্ক ঢাকার আদালতের এখতিয়ারে থাকবে।

‘GiftGhor’ যেকোনো সময় এই পলিসি বা শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে। আপনার নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ।

Shopping Cart
Scroll to Top